Subscribe our Channel

ফুলবাড়ীতে দুর্গা মন্ডবের নিরাপত্তায় বিএনপি‘র মন্দির পরিদর্শন

মো. হারুন-উর-রশীদ,ফুলবাড়ী (দিনাজপুর) থেকে: দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ৫নং খয়েরবাড়ী ইউনিয়নের পুজা মন্ডবের আইনশৃঙ্খলা নিয়ন্ত্রনে ইউনিয়ন বিএনপির উদ্যোগে গঠনকৃত সেচ্ছাসেবী কমিটি কর্তৃক মটরসাইকেল শো-ডাউন ও পুজা মন্ডব পরিদর্শন করে আর্থিক সহযোগীতা প্রদান করা হয়েছে। ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন চৌধুরীর নেতৃত্বে ইউনিয়নের প্রায় ৫শত মটরসাইকেল নিয়ে প্রতিটি মন্ডব পরিদর্শন করা হয়।

পরির্দনকালে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার হোসেন এর পক্ষ থেকে মন্ডবগুলোতে আর্থিক সহায়তা দেওয়া হয়। শো-ডাউনে ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামিম হোসেন, ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ, সাধারণ সম্পাদক মোবারক হোসেন, সাবেক ইউপি সদস্য মকসেদুল ইসলামসহ অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *