Subscribe our Channel

সাংবাদিক অপর্ণা খাস্তগীরের মৃত্যুতে সিইউজের শোক

অপর্ণা খাস্তগীর

চট্টগ্রাম  প্রতিবেদক : চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন, চট্টগ্রাম প্রেস ক্লাব ও চট্টগ্রাম সাংবাদিক কো-অপারেটিভ হাউজিং সোসাইটির সিনিয়র সদস্য সাংবাদিক অপর্ণা খাস্তগীর (৫৫) মারা গেছেন।গত ১৭ মে (রোববার) তিনি চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন  অবস্থায় মারা যান।তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে)।

একই সাথে শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়েছে।এক যৌথ বিবৃতিতে সিইউজের সভাপতি হায়দার চৌধুরী ও সাধারণ সম্পাদক সবুর শুভ বলেন, অপর্ণা খাস্তগীর চট্টগ্রামের দৈনিক পিপলস ভিউ, দৈনিক শাহ আমানতসহ বিভিন্ন গণমাধ্যমে কর্মরত ছিলেন।

সাংবাদিক সংগঠন সমূহের একনিষ্ঠ কর্মী ও লড়াই সংগ্রামের অগ্রসরথী ছিলেন তিনি ।

তাঁকে হারিয়ে সিইউজে পরিবার গভীরভাবে শোকাহত। একইসঙ্গে  নেতৃবৃন্দ শোকাহত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন।মৃত্যুকালে তিনি  মা ও একমাত্র  বোনকে রেখে যান। তাঁর মৃত্যুতে সিইউজে একনিষ্ঠ একজন সদস্যকে হারালো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *