পীরগঞ্জ (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদের পিতা পীরগঞ্জের কৃতি সন্তান (কোষারানীগঞ্জ ইউনিয়নের একাধিক বার নির্বাচিত চেয়ারম্যান) আলহাজ¦ মোবারক আলী স্মৃতি অন্তঃ উপজেলা ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। সোমবার পীরগঞ্জ মিনি স্টেডিয়ামে টুর্নামেন্টের চ্যাম্পিয়ান ও রানার্সআপ দলের মাঝে পুরস্কার বিতরণ করেন ঠাকুরগাঁও-৩ আসনের জাতীয় সংসদ সদস্য জাহিদুর রহমান জাহিদ। এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার গোলাম রব্বানী সরদার, মোবারক আলীর সন্তান বিশিষ্ট ব্যবসায়ী আলহাজ্ব ইমদাদুর রহমান, ইন্সপেক্টর (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, সাংগঠনিক সম্পাদক রেজওয়ানুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন ও সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ প্রেসক্লাব সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি মোকাদ্দেস হায়াত মিলন, ক্রিকেট একাডেমির সভাপতি জিয়াউল্লাহ্ রিমু, সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী কনক, যুগ্ম সম্পাদক রুবেল আলীসহ খেলোয়ারবৃন্দ উপস্থিত ছিলেন।
ফাইনাল খেলায় ৯নং সেনগাঁও ইউনিয়ন ১৩ ওভার ২ বলে সব কটি উইকেট হারিয়ে ১৪০ রান করে। জবাবে পৌরসভার ৭নং ওয়ার্ড ১৪ ওভার ৩ বলে ৫ উইকেট হারিয়ে ১৪১ রান করে চ্যাম্পিয়ান হয়। টুর্নামেন্টে পৌরসভার ৯টি টিম ও ইউনিয়নের ১০টি টিম অংশ নেয়।
উল্লেখ্য আলহাজ্ব মোবারক আলী উপজেলার কোষারানীগঞ্জ ইউনিয়নে ২৫ বছর চেয়ারম্যান ছিলেন। মোবারক আলী নামে পীরগঞ্জে চক্ষু হাসপাতাল ও চ্যারিটেবল ট্রাস্ট রয়েছে।

